© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে স্থল অভিযানের পরিকল্পনা ‘অত্যন্ত বিপজ্জনক’, বলছেন মার্কিন আইনপ্রণেতারা

শেয়ার করুন:
ইরানে স্থল অভিযানের পরিকল্পনা ‘অত্যন্ত বিপজ্জনক’, বলছেন মার্কিন আইনপ্রণেতারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ এএম | ৩০ মার্চ, ২০২৬
ইরানে স্থল অভিযানের পরিকল্পনার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্ত ‘অত্যন্ত বিপজ্জনক’ হবে বলে মত তাদের।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। খবরটি প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন আইপ্রণেতারা।  

তাদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধের তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে এটি চলমান সংঘাতে ‘বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি করবে।

মার্কিন কর্মকর্তারা আরও জানান, সম্ভাব্য এই স্থল অভিযান কোনো সর্বাত্মক আক্রমণ বা দখলদারিত্ব হবে না। বরং এতে স্পেশাল অপারেশন ফোর্স এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে অতর্কিত অভিযান চালানো হতে পারে। 

অত্যন্ত সংবেদনশীল এই সামরিক পরিকল্পনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছে ওয়াশিংটন।

রোববার (২৯ মার্চ) মার্কিন রণতরী ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন একটি ইউনিটের অংশ হিসেবে আরও ৩ হাজার ৫০০ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছান। যদিও এর আগে, ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি কোথাও সেনা পাঠাচ্ছেন না।

গেল এক মাসে মধ্যপ্রাচ্যে সংঘাতে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন। সাতটি দেশে ইরানি ড্রোন ও মিসাইল হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মার্কিন সেনা।

এমআর/টিএ 

মন্তব্য করুন