© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুম্বাইয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

শেয়ার করুন:
মুম্বাইয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’
international-desk
০৪:৪৮ পিএম | ০৩ জুন, ২০২০

ভারতের মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে অতি সুপার ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। বুধবার বেলা ১টার দিকে নিসর্গ মহারাষ্ট্রের উপকূলে আঘাত হানে। আরব সাগরে সৃষ্ট অতি সুপার ঘূর্ণিঝড়ের প্রভাবে মুম্বাই ও আশেপাশের এলাকায় ভারি বর্ষণ শুরু হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর মুম্বাই সংলগ্ন এলাকায় কোনো ঘূর্ণিঝড় আঘাত হানলো। ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাবে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে।

এরই মধ্যে থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাইয়েও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় নিসর্গ আঘাত হানার আগেই মুম্বইয়ের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্র ও গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন