তাইমের শরীরে ও পায়ে অসংখ্য গুলির চিহ্ন ছিল: এসআই জাহাঙ্গীর
ছবি: সংগৃহীত
০২:৪৫ পিএম | ৩০ মার্চ, ২০২৬
পুলিশ কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে নিহত ইমাম হাসান তাইমের শরীরে ও পায়ে অসংখ্য গুলির চিহ্ন ছিল।
সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাইম হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহনের সময় তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম বলেন, ইমাম হাসান তাইমকে মৃত অবস্থায় তার বাবা রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় মসজিদে নিয়ে এলে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তার সহকর্মীরা তাকে গোসলের ব্যবস্থা করেন। তখন তারা তাইমের পুরো শরীরে ও পায়ে অসংখ্য শর্টগানের বুলেটের আঘাত দেখতে পান৷ কোমড়ের বা পাশের নিচেও শর্টগানের গুলির চিহ্ন ছিল। এর আগে রোববার তাইম হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী ও তার বন্ধু রাহাত হোসেন।
আরআই/এসএন