যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে ইরান: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০২:৫৩ পিএম | ৩০ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা দাবির ‘বেশিরভাগ’ শর্ত দেশটি মেনে নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩০ মার্চ) দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। কেন নেবে না?’ আলোচনা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং এটি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ইরান আন্তরিকতার প্রমাণ হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে দাবি করে তিনি বলেছেন, ‘তারা আমাদের ২০ জাহাজভর্তি তেল দিয়েছে যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।’
মার্কিন দাবির মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া।
তবে কিছু শর্ত এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন ট্রাম্প।
এর আগে, রোববার অন্য একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে’।
এসময় সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে বলেও জানান ট্রাম্প।
এমআর/এসএন