© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় হামে মৃত্যু ৩ শিশুর, হাসপাতালে ভর্তি ২১

শেয়ার করুন:
কুমিল্লায় হামে মৃত্যু ৩ শিশুর, হাসপাতালে ভর্তি ২১

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৬:৩২ পিএম | ৩০ মার্চ, ২০২৬
কুমিল্লায় বাড়ছে হামের প্রকোপ। আক্রান্ত হয়ে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে অন্তত ২১ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১ জন এবং তিতাস উপজেলার ২ জন শিশুর ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির। তিনি বলেন- পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা বাড়ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করতে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে। 

গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বর্তমানে ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর শিশু বিভাগে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এখানে আনা হচ্ছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন