© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান

শেয়ার করুন:
মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৬ পিএম | ৩০ মার্চ, ২০২৬
মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে দেশটির নতুন প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হয়েছে। পার্লামেন্টে তার সঙ্গে আরও দুই ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে, তবে তাদের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সোমবার (৩০ মার্চ) দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরুর পর প্রেসিডেন্ট পদে মিন অং হ্লাইংয়ের নাম প্রস্তাব করা হয়। ফলে ধরে নেওয়া যায়, মিন অং হ্লাইংই হতে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট।

পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে পশ্চিমা অনেক দেশের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন মিন অং হ্লাইং। সেই অভ্যুত্থানের পর গৃহযুদ্ধে দেশটির হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির বড় অংশ এখনো সশস্ত্র বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে মিয়ানমারে কয়েক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশটির বড় বিরোধী দলগুলোকে অংশ নিতে দেওয়া হয়নি। এ নির্বাচনের পর আজ পার্লামেন্টে প্রথম অধিবেশন বসে।

তবে মিয়ানমার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে ছদ্ম নির্বাচন হিসেবে দেখেছেন। কারণ ওই নির্বাচনে অনেক জনপ্রিয় দল নিষিদ্ধ ছিল এবং সশস্ত্র সংঘাতের কারণে বড় এলাকার মানুষ ভোট দিতে পারেনি।

বর্তমান পার্লামেন্টের প্রায় ৯০ শতাংশ সদস্যই মিন অং হ্লাইংয়ের প্রতি অনুগত। এদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ও সামরিক দলের নির্বাচিত প্রার্থী। ফলে পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত মিন অং হ্লাইংই পদটি পাবেন।

সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হলেই তাকে সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়তে হবে। এতে কিছু অভ্যন্তরীণ ঝুঁকি থাকতে পারে, কারণ সেনার মধ্যে তার নেতৃত্ব নিয়ে অসন্তোষও রয়েছে। তবে তিনি ইতোমধ্যেই বিশ্বস্ত জেনারেল ইয়েই উইন উ-কে নিজের স্থলাভিষিক্ত হিসেবে বেছে নিয়েছেন।

আরআই/টিএ

মন্তব্য করুন