© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় ঐক্যফ্রন্ট বেশিদিন টিকবে না : কাদের

শেয়ার করুন:
জাতীয় ঐক্যফ্রন্ট বেশিদিন টিকবে না : কাদের
central-desk
০২:৪২ পিএম | ১৮ জানুয়ারি, ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্ট বেশিদিন টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট একটি লক্ষ্যভ্রষ্ট এবং দলের নীতিতে ভুল আছে। এটা বেশিদিন টিকবে না।

কাদের বলেন, আগামীকাল শনিবার বিজয় সমাবেশে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের মত বিষয় থেকে নেতা-কর্মীদের দিক নির্দেশনা এবং ২১শ‘ সালের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

নারী আসনের মনোনয়নের বিষয় কাদের বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার ক‌রে‌ছেন, দ‌লের দুঃসম‌য়ে কাজ ক‌রে‌ছেন, সংরক্ষিত নারী আসনে সেই ত্যাগী নেতাকর্মীদের বেশি মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় প্রার্থীও বেড়েছে। তবে ত্যাগী নেতাকর্মীদেরই এ পদের জন্য বেশি মূল্যায়ন করা হবে। বিশেষ করে গত নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে।

টাইমস/এসআর/ কেআরএস

মন্তব্য করুন