© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৩ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
৪৩ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ৩১ মার্চ, ২০২৬
মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজের পর মো. আরাফাত নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজে প্রায় ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার সকালে নদীতে ভেসে ওঠে তার মরদেহ। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণীর ছাত্র। 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে মো. আরাফাত বন্ধুদের সঙ্গে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে যায়। এ সময় চারজন একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা তল্লাশি অভিযানের পর ৩১ মার্চ সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।এদিকে আরাফাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরআই/এসএন

মন্তব্য করুন