মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত
০২:১৪ পিএম | ৩১ মার্চ, ২০২৬
ইরানের নতুন করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।
পুলিশ জানিয়েছে, তেলআবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, যেখানে আঘাত হানার খবর পাওয়া গেছে, সেসব স্থানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
আইডিএফের এক মুখপাত্র জানায়, ক্ষয়ক্ষতির ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি ক্লাস্টার মিউনিশনের আঘাত হতে পারে।
এসকে/এসএন