© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরা এক কঠিন পৃথিবীতে বাস করছি : মির্জা ফখরুল

শেয়ার করুন:
আমরা এক কঠিন পৃথিবীতে বাস করছি : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ৩১ মার্চ, ২০২৬
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা এক কঠিন পৃথিবীতে বাস করছি। এই পৃথিবীটা এখন কঠিন হয়ে গেছে, অনেক সময় অপরিচিত মনে হয়।’

মঙ্গলবার (৩১ মার্চ )রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময়সভা তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যেভাবে (বিশ্বে) যুদ্ধ-বিগ্রহ, হত্যা, জখম, হিংসা শুরু হয়েছে, তাতে আমাদের এই দেশে ভালোবাসার মধ্য দিয়ে, পরস্পর ভ্রাতৃত্বের মধ্য দিয়ে সৌহার্দ্যের মধ্যে দিয়ে যাতে আমরা জাতি নির্মাণ করতে পারি।
যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার বলেছি। আমরা একটা রেইনবো নেশন গড়ে তুলতে চাই।’

উপস্থিত আদিবাসী প্রতিনিধিদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমরা চেষ্টা করব, আপনাদের জন্য আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। ১০০ কোটি টাকা আছে, সেটা আলাদা।

কিন্তু আপনাদের উদ্যাক্তাদের ঋণ দেওয়ার জন্য, স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা কোনো জামানত ছাড়া, এসএমই কিভাবে করা যায়, তা আমরা করব। অনেকেই আছেন, আপনাদের ট্রেইনিং, শিক্ষা গ্রহণের কোনো ব্যাপার থাকলে সেটাও আমরা ব্যবস্থা করতে পারব। সে জন্য আপনাদের নেতৃবৃন্দের উদ্যোগ লাগবে। আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে।

যেকোনো সময় আপনারা আসতে চাইলে, আসতে পারবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা এখন যে ঐক্য সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষদের একটা স্বভাব আছে। আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএ/

মন্তব্য করুন