© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য ভেঙে দেওয়া হয়েছে, দাবি জেলা প্রশাসকের

শেয়ার করুন:
সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য ভেঙে দেওয়া হয়েছে, দাবি জেলা প্রশাসকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা ও আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পগুলো পরিদর্শন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (১ এপ্রিল) সাংবাদিকদের তিনি জানান, জঙ্গল সলিমপুর এলাকাকে দীর্ঘদিন ধরে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করা সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য ভেঙে দেওয়া হয়েছে।

কয়েক ঘণ্টা ধরে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসকের নেতৃত্বে র‍্যাব-৭-এর অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পুলিশ ও র‍্যাব ক্যাম্পের অবস্থান পরিদর্শন করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পের নানা সমস্যার কথা তুলে ধরলে, সরকারের পক্ষ থেকে দ্রুত সেগুলো সমাধান করার আশ্বাস দেন জেলা প্রশাসক।

এছাড়াও, প্রশাসনের স্থায়ী ক্যাম্প নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক জোর দিয়ে বলেন, জঙ্গল সলিমপুর আর কখনও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হবে না।

টিজে/এসএন 

মন্তব্য করুন