© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমি ভবন পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল

শেয়ার করুন:
ভূমি ভবন পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৬ এএম | ০২ এপ্রিল, ২০২৬
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত 'ভূমি ভবন' পরিদর্শন করেছেন। এ সময় তিনি নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে নাগরিকরা কীভাবে সেবা পাচ্ছেন তা যাচাই করেন। বিশেষত এস.এ. খতিয়ান, আর.এস. খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহের জন্য আসা সেবাপ্রত্যাশীদের সাথে তিনি সরাসরি কথা বলেন এবং সেবার মান ও ভোগান্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

সেবা গ্রহীতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সাধারণ মানুষ যাতে ভূমি সেবা পেতে গিয়ে হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকে/টিএ

মন্তব্য করুন