© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মজুত তেলে পুরো এপ্রিল মাস চলে যাবে: জ্বালানি মন্ত্রণালয়

শেয়ার করুন:
মজুত তেলে পুরো এপ্রিল মাস চলে যাবে: জ্বালানি মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল না পাওয়া নিয়ে ভোক্তাদের অসন্তোষের মধ্যে এবার পর্যাপ্ত তেল মজুত থাকার কথা জানাল জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। তারা বলছে, এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ আছে দেশ।

আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি বিষয়ে তথ্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, কোনো সংকট নেই। এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ, সময়মতো সব হাজাজ পৌঁছালে পরের মাসেও সংকট হবে না।

মনির হোসেন চৌধুরী বলেন, ডিপো থেকে যথা নিয়মে সরবরাহ স্বাভাবিক রয়েছে, আতঙ্কে মানুষ বেশি তেল নিচ্ছে। ভিআইপিদের বাড়তি তেল দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিদ্যুৎ, সার উৎপাদনে চাহিদা মতোই গ্যাস দেওয়া হচ্ছে। উজবেকিস্তান, সিঙ্গাপুরসহ মধ্য এশিয়া থেকে জ্বালানি আমদানির চেষ্টা চলছে।

সরকারের এই কর্মকর্তা জানান, ৪৮২৪ অভিযানে ১ কোটি ৪ ৩৫ টাকা জরিমানা করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ২১ জনকে। এ ছাড়া উদ্ধার হয়েছে ৩ লাখ ৭২ হাজার লিটার তেল।

টিজে/এসএন 

মন্তব্য করুন