© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কোন পানীয়গুলো থেকে দূরে থাকবেন?

শেয়ার করুন:
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কোন পানীয়গুলো থেকে দূরে থাকবেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৬ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
উচ্চ রক্তচাপ বর্তমানে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা থেকে হৃদরোগ ও স্ট্রোকের মতো জটিলতা তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে চাইলে শুধু খাবার নয়, আমাদের দৈনন্দিন পানীয়র তালিকায়ও পরিবর্তন আনা প্রয়োজন। বিশেষ করে তিনটি পানীয় রক্তচাপ বাড়িয়ে দিতে সরাসরি ভূমিকা রাখে। চলুন, জেনে নিই।

অ্যালকোহল বা মদ্যপান

উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান শত্রু হলো অ্যালকোহল। এটি শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে রক্তনালীকে শক্ত করে ফেলে। ফলে হৃদযন্ত্রকে রক্ত পাম্প করতে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। এমনকি যারা নিয়মিত প্রেসারের ওষুধ খান, অ্যালকোহল সেই ওষুধের কার্যকারিতাও কমিয়ে দেয়।

অতিরিক্ত চিনিযুক্ত পানীয়

বাজারে পাওয়া যায় এমন সব সফট ড্রিংকস, এনার্জি ড্রিংকস বা প্যাকেটজাত ফলের রস উচ্চ রক্তচাপের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব পানীয়তে থাকা প্রচুর পরিমাণে চিনি শরীরের ওজন বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে রক্তচাপ বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি করে।

অতিরিক্ত ক্যাফেইন বা কফি

চা বা কফিতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।

যারা আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য অতিরিক্ত কফি বা ক্যাফিনযুক্ত পানীয় বিপদ ডেকে আনতে পারে। তাই ক্যাফেইন গ্রহণের ক্ষেত্রে পরিমিত হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞের পরামর্শ

উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধে। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করার পাশাপাশি অস্বাস্থ্যকর পানীয় বর্জন করা জরুরি। সুস্থ থাকতে এসবের পরিবর্তে পর্যাপ্ত পানি, ডাবের পানি বা বাড়িতে তৈরি চিনি ছাড়া ফলের রস পান করা বেশি নিরাপদ।

এসকে/এসএন

মন্তব্য করুন