© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেলের জন্য ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন

শেয়ার করুন:
তেলের জন্য ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৫ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
ছুটির দিন শুক্রবারও রাজধানীর তেলের পাম্পগুলোতে ভোগান্তির চিত্র দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেলের দেখা পাচ্ছেন না অনেকেই।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর তেলের পাম্পগুলো ঘুরে এই চিত্র দেখা যায়।

রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায়, প্রায় ১২ ঘণ্টা ধরে তেলের জন্য অপেক্ষা করছেন বাইকার ও গাড়ির চালকরা। রাত ১০টা থেকে লাইন ধরে সকাল পর্যন্ত তেল নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

তারা অভিযোগ করেন, রাত থেকে একটি নজেলে গাড়ি ও বাইকের তেল দেয়ায় এত দীর্ঘ সময়ের ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। এদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে তাদের। যে কারণে ধীর গতিতে তেল দিতে বাধ্য হচ্ছেন তারা। দীর্ঘ সময়ের জটিলতা কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানানো হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।

এসএন 

মন্তব্য করুন