© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়া সফরে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী ও মাহাদী আমিন

শেয়ার করুন:
মালয়েশিয়া সফরে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী ও মাহাদী আমিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন। আগামী ৮ এপ্রিল তাদের সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের ১ জুন থেকে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।

তখন প্রায় ১৮ হাজার কর্মী সব কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে যেতে পারেননি। এতে করে এসব কর্মীর জমা দেওয়া প্রায় ৮০০ কোটি টাকার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। তবে সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলো অর্থ ফেরতের দাবি করলেও অনেক কর্মী অভিযোগ করেছেন, তারা সম্পূর্ণ টাকা পাননি।

এমআর/টিকে 

মন্তব্য করুন