© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম

শেয়ার করুন:
ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার দুপুর ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

দলের মিডিয়া বিভাগ থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এর আগে, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে নাহিদ ইসলাম গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

পরদিন সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকালে পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।

এমআর/টিকে  

মন্তব্য করুন