হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
ছবি: সংগৃহীত
০৭:৫০ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক ব্যবসার অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। শনিবার (৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজারীবাগ থানা এলাকায় শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. হানিফ (৩১), মো. হান্নান (৫২), মো. হাফিজ হাওলাদার (৩০), মাইকেল (৫০), মো. ফারহান (৩০), মো. শাওন (২৮), মো. মানিক (৩২), মাহমুদা (৩৫), মো. হাসান (৩৫), মো. সুমন (৪৮), মো. মানিক (৩৭), রিফাত (২৪), মো. আরিফ (২৮), মো. জহিরুল ইসলাম (৩৮), মো. আনসারুল্লাহ (২৫), মো. সাকিব আহমেদ (২০), মীর আবিব ওরফে জয় (২২), হিটলার (৩৮), মো. ফারুক (৩৫), মো. মানিক মিয়া (২৯), মো. সুমন (৪০), মো. নাহিদুল ইসলাম (৩০), মো. রোমান হোসেন (২১), সাদিম হাওলাদার ওরফে সজীব (৩৫), মো. শাহাদাৎ (২৪), মো. শহিদুল ইসলাম (৩৪), আমির হামজা পনির (৩১), মো. সালাউদ্দিন (২৮) এবং একজন কিশোর অপরাধী।
হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, এ সময় তাদের হেফাজত থেকে ১২ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা ও একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
কেএন/টিকে