© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরানীগঞ্জের লাইটার কারখানার ঘটনায় নিহতদের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত

শেয়ার করুন:
কেরানীগঞ্জের লাইটার কারখানার ঘটনায় নিহতদের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার পাশে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। বাকি চারজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত দুজন আছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে।

এদিকে, ফায়ার সার্ভিস বলছে, লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ২৪ ঘণ্টা হলেও, উদ্ধার অভিযান চলমান রয়েছে। স্বজনদের খোঁজে ঘটনাস্থলে আসছে পরিবার।

এর আগে, শনিবার দুপুরে কদমতলীর একটি লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসরে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

এসকে/টিকে

মন্তব্য করুন