© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপসর্গহীনরা করোনা ভাইরাস ছড়ায় খুবই কম: বিশ্ব স্বাস্থ্যসংস্থা

শেয়ার করুন:
উপসর্গহীনরা করোনা ভাইরাস ছড়ায় খুবই কম: বিশ্ব স্বাস্থ্যসংস্থা
international-desk
০১:০৫ পিএম | ০৯ জুন, ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর এমার্জিং ডিজিজেস অ্যান্ড জুনোসিস ইউনিটের প্রধান ডা. মারিয়া ভ্যান কারখোভ বলেছেন, উপসর্গহীন ব্যক্তিদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের খুব একটা প্রমাণ পাওয়া যায়নি। উপসর্গহীনদের নিয়ে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই। উপসর্গহীন ব্যক্তিরা দ্বিতীয় কাউকে আক্রান্ত করেছেন এমন ঘটনা অত্যন্ত বিরল। উপসর্গ দেখা দেয়া রোগীদের শনাক্ত করে আলাদা রাখাটাই গুরুত্বপূর্ণ।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে সোমবার তিনি এসব কথা বলেন। সূত্র: নিউইয়র্ক পোস্ট

যদিও এর আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা রোগীরা করোনা ভাইরাস সংক্রমণের বড় মাধ্যম হয়ে উঠতে পারেন।

ডব্লিউএইচও এর ঐ কর্মকর্তা আরও বলেন, ‌‍"যেসব দেশ সংক্রমণের কারণ ভালোভাবে পর্যব্ক্ষেণ করেছেন, ঐসব দেশ বলছে, উপসর্গহীনরা দ্বিতীয় কোন ব্যক্তিকে করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়ানোর নজির খুবই বিরল।’

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন