© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুদিনা চা খেলে শরীরে কী হয়?

শেয়ার করুন:
পুদিনা চা খেলে শরীরে কী হয়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
ঝটপট চাঙা হতে চা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। আর চায়ের মধ্যে অতুলনীয় ভেষজ চা। নানা ধরনের ভেষজ চায়ের মধ্যে উপকারী ও পুষ্টিগুণে ভরপুর বলা যায় পুদিনা চা-কে।

পুষ্টিবিদরা বলছেন, শারীরিক ও মানসিক ক্লান্তি দ্রুত দূর করে পুদিনা চা। একটানা কাজ করার জন্য মনঃসংযোগ বাড়াতেও সহায়তা করে এটি। তাই দিনে অন্তত একবার পুদিনা চা খাওয়ার অভ্যাস করতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, পুদিনা চায়ে থাকা নানা রকম ওষুধি গুণ, আপনাকে সারাদিন সুরক্ষা রাখার নিশ্চয়তা দেবে। প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলবে নানা রোগের বিরুদ্ধেও।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত এই চা পান করলে স্মৃতিশক্তি বাড়ে। মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। বিষণ্নতা এবং অবসাদ দূর করতে এ চায়ের জুড়ি মেলা ভার।

পেশি শিথিল রাখতে, মাথা ব্যথা দূর করতে, টেনশন কমাতে পারে পুদিনা চা। পুদিনায় থাকা মেন্থল পেশি শিথিল করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে মাথার পাশাপাশি ঘাড়ের ব্যথাও কমাতে সাহায্য করতে পারে।

এছাড়া বদহজমের সমস্যা থাকলেও পুদিনা পাতার চা বিশেষ কাজে দেয়। নিঃশ্বাসের দুর্গন্ধ এড়াতেও খেতে পারেন পুদিনা চা।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে এ চা তৈরি করতে লাগবে পানি আধা লিটার, চা পাতা ১/৪ চা-চামচ, কালিজিরা আধা চা-চামচ, গোলমরিচ গুড়া সামান্য, আদাকুচি ২ চামচ, পুদিনা পাতা ৭টি, মধু পরিমাণমতো।

যেভাবে করবেন: পানি ফুটিয়ে চা, কালিজিরা, গোলমরিচ ও আদাকুচি দিন। এরপর ছেঁকে মধু মিশিয়ে নিন। চায়ে পুদিনা পাতা দিয়ে নাড়ুন। ব্যাস, তৈরি হয়ে গেল ম্যাজিক্যাল গরম-গরম পুদিনা চা।

এসএ/এসএন

মন্তব্য করুন