© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিআইসিটি পরিদর্শন করলেন ভুটানের রাষ্ট্রদূত

শেয়ার করুন:
পিআইসিটি পরিদর্শন করলেন ভুটানের রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (পিআইসিটি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ ই দাশো কর্ম হামু দর্জি। রবিবার (৫ এপ্রিল) তিনি টার্মিনালটির বিভিন্ন অবকাঠামো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। টার্মিনালে পৌঁছালে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ।

​পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে পানগাঁও টার্মিনালের বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

টার্মিনালের সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ভুটানের আমদানি-রপ্তানি বাণিজ্য আরো কার্যকরভাবে সম্পন্ন করতে পানগাঁও আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই টার্মিনাল ব্যবহারের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভুটানের রাষ্ট্রদূতের এই সফর পানগাঁও টার্মিনাল ব্যবহার করে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সমন্বয় আরো জোরদার করবে।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ, বন্দরের টার্মিনাল ম্যানেজার গোলাম সারওয়ার, পানগাঁও আইসিটির টার্মিনাল ম্যানেজার আশরাফ করিম চৌধুরী, পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার বশির আহমেদ, মেঙ্গলস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড চিফ কমার্শিয়াল অফিসার আনিসুল হকসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর/টিকে  

মন্তব্য করুন