© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. ইউনূসের সময়ে হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা হলে সব বের হবে: ডা. জাহিদ

শেয়ার করুন:
ড. ইউনূসের সময়ে হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা হলে সব বের হবে: ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৫ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বের হয়ে আসবে বর্তমানে এ রোগের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ-এমন কথা বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (০৬ এপ্রিল) রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
 
এসময় নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথাও জানিয়ে তিনি আরও বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
 
নারী ও শিশু অধিকার নিশ্চিতে এবং নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, পাহাড়সম সমস্যা দূর করার ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।
 
মন্ত্রী বলেন, অনেক প্রত্যাশা নিয়ে এ দেশের জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে তাই, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
 
অন্তর্বর্তী সরকারের সময় হামের ভ্যাকসিন কেনা হয়েছে কিনা কিংবা এ সংক্রান্ত বিষয়ে খোঁজ নিলে বোঝা যাবে এখন কেন এমনটা হচ্ছে বলেও জানান তিনি।
 
সেমিনারে উপস্থিত অতিথিরা নারীর অধিকার নিশ্চিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

কেএন/এসএন

মন্তব্য করুন