© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দালাল ও চাঁদাবাজ ধরতে রেজিস্ট্রার অফিসে তালা মেরে সংসদ সদস্যের অভিযান

শেয়ার করুন:
দালাল ও চাঁদাবাজ ধরতে রেজিস্ট্রার অফিসে তালা মেরে সংসদ সদস্যের অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়ে ৷

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷ জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত অফিস ও সমাজ গঠনে নিয়মিত বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষণা দেন ৷

এরই অংশ হিসেবে সকালে হঠাৎ এ অভিযান পরিচালিত করেন সংসদ সদস্য। এ সময় তিনি দলিল লেখক, জমির দাতা-গ্রহীতাদের সাথে কথা বলেন ৷ ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারির তালিকা ও কাগজপত্র জমা দেয়ার আহ্বান জানান ৷

অভিযান শেষে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন ৷ দুর্নীতি, মাদক, চাঁদাবাজ, ঘুষ, কিশোর গ্যাং, ভূমি দস্যুতা প্রতিরোধী কঠোর ব্যবস্থা নিচ্ছেন ৷ গত ১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করে মস্তানরা ৷ আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি ৷ দুপুর ২থেকে ৩ টার দিকে এই অফিসে চাঁদা তোলা হয়৷ আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীতে চাঁদাবাজির সাথে যারা জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

আইকে/টিএ

মন্তব্য করুন