© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘জীবনে ভালবাসাই সব কিছু নয়’, সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃষার

শেয়ার করুন:
‘জীবনে ভালবাসাই সব কিছু নয়’, সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃষার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে অভিনেতা থালাপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনের নাম। বিজয়ের ২৭ বছরের বিবাহ ইতিমধ্যেই টালমাটাল, স্ত্রীর অভিযোগ রয়েছে বিবাহবহির্ভূত সম্পর্কের। এদিকে তৃষা কৃষ্ণনকে নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি তৃষা নিজের সামাজিক মাধ্যম পাতায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, জীবনের এমন এক পর্যায়ে আছেন, যেখানে তর্কের চেয়ে মানসিক শান্তি বেশি মূল্যবান। নিজের সঠিক প্রমাণ করার চেষ্টা কমিয়ে, তিনি চুপ থাকা এবং নিজের শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘‘জীবনে ভালবাসাই সব কিছু নয়। আবার ভালবাসা ছাড়া সবকিছু অনর্থক।’’ এই মন্তব্যের মাধ্যমে তৃষা প্রকাশ করেছেন যে বাইরের নেতিবাচকতা তার মানসিক স্থিতি প্রভাবিত করতে পারে না।



পাশাপাশি জানা গেছে, মাসখানেক ধরেই তৃষা এবং বিজয় নিয়ে বিতর্কিত খবর ছড়িয়ে পড়ছে। বিজয় আসন্ন তামিলনাড়ু নির্বাচনে দাঁড়িয়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন, সেই সময় তৃষার পোস্ট যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তিনি নিজের মানসিক শান্তি এবং স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিতর্কের ভিড়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃষা, যা ভক্ত ও অনুরাগীদের নজর কেড়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন