© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাহুলের মৃত্যুর এক সপ্তাহ পর মুখ খুললেন অর্ক গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন:
রাহুলের মৃত্যুর এক সপ্তাহ পর মুখ খুললেন অর্ক গঙ্গোপাধ্যায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
টলিপাড়ার আলোচিত বিষয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। তালসারি থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়সহ পাঁচজনের নাম রয়েছে। রাহুলের মৃত্যু ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে আগামী মঙ্গলবার থেকে টলিউডে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে।

এই আবহে রাহুলের পরিবারের সদস্য এবং প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। পোস্টে তিনি ব্যক্তিগতভাবে রাহুলের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ তুলে ধরেছেন। অর্ক লিখেছেন, একজন শিল্পীর মানসিক অবস্থা, কাজের চাপ এবং ইন্ডাস্ট্রির প্রতিযোগিতামূলক পরিবেশ অনেক সময় তাদের একা করে দেয়। তিনি প্রশ্ন তুলেছেন, আমরা কি যথেষ্টভাবে শিল্পীর পাশে দাঁড়াই, নাকি সব কিছু বুঝেও চুপ থাকি?




অর্ক আরও বলেছেন, রাহুলের মতো প্রতিভাবান অভিনেতার এমন পরিণতি মেনে নেওয়া কঠিন। শোকপ্রকাশের চেয়ে বাস্তব আত্মসমালোচনা জরুরি। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ সহানুভূতির ঢেউ দেখা গেলেও, জীবদ্দশায় শিল্পীর প্রতি যথাযথ মনোযোগ কতটুকু দেওয়া হয়, তা নিয়েও প্রশ্ন আছে।

এই পোস্ট টলিপাড়ায় নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। শিল্পী রাহুলের মৃত্যুর ঘটনায় আমজনতা এবং শিল্পী মহলে স্বচ্ছ তদন্তের দাবি তুলেছে। অর্কের বক্তব্য সবার মনে করিয়ে দিয়েছে, প্রতিভাবান একজন মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার।

পিআর/এসএন


মন্তব্য করুন