© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পেলেন শামছুল ইসলাম

শেয়ার করুন:
সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পেলেন শামছুল ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়োগ এবং দায়িত্ব/দপ্তর বণ্টন করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।

এসএন 

মন্তব্য করুন