© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় তেলের পাম্প থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

শেয়ার করুন:
বগুড়ায় তেলের পাম্প থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৭ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
বগুড়ার নন্দীগ্রামে মুকিত পার্থ (৩৬) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সে নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশন পাম্পে দীর্ঘ লাইনে দাড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল নিচ্ছিলেন। এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে উপস্থিত লোকজনকে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহের নির্দেশ দেন। এছাড়াও তিনি ফিলিং স্টেশনে কীভাবে তেল বিতরণ করা হচ্ছে, মজুত কতটুকু রয়েছে এসব বিষয়ে ম্যানেজারের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চান।

একপর্যায়ে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী মুকিত পার্থকে গ্রেপ্তার করেছে।

এসএস/টিএ

মন্তব্য করুন