© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাঙামাটিতে ১০০ লিটার অবৈধ ডিজেলসহ আটক ১

শেয়ার করুন:
রাঙামাটিতে ১০০ লিটার অবৈধ ডিজেলসহ আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৪ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
রাঙামাটিতে ১০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেলসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর এলাকা থেকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মো. সাইফুল ইসলাম ও সাবুরের বসত বাড়িতে ডিজেল মজুদ রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িটি থেকে অবৈধভাবে রাখা ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল পুলিশের হেফাজতে রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। 

এসএস/টিএ

মন্তব্য করুন