শাহরুখপুত্র আরিয়ানের বন্ধুর সঙ্গে ‘রোম্যান্স’ অনন্যা পাণ্ডের!
ছবি: সংগৃহীত
১২:৫২ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
বিনোদুনিয়ায় মন দেওয়া নেওয়ার বিষয় নতুন কিছু নয়। তারকাদের প্রেমের গুঞ্জন বাতাসে সবসময়ই ওড়ে। কেউ তাতে সিলমোহর দেন, কেউ বা ফুৎকারে উড়িয়ে দেন। এবার বিটাউনে নতুন সমীকরণ! বিটাউনের নবীন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অনন্যা পাণ্ডেকে নিয়ে বরাবরই দর্শকমনে কৌতূহল।
অনন্যার সিনেমা থেকে ব্যক্তিগতজীবন, সবসময়েই লাইমলাইটে থাকে। বছর দুয়েক আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন চাঙ্কিকন্যা। কিন্তু চব্বিশ সালে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। সেসময়ে অনন্যা পাণ্ডের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বান্ধবী সুহানা খান।
শোনা যায়, আচমকাই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধর! যদিও তাঁরা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন বলে খবর। এর মাঝেই অনন্যা পাণ্ডের নাম জড়ায় মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে। আদিত্যর সঙ্গে প্রেম ভাঙার মাসখানেক পর আম্বানিদের অনুষ্ঠানেই নাকি এই মডেলের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর।
শোনা যায়, আচমকাই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধর! যদিও তাঁরা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন বলে খবর। এর মাঝেই অনন্যা পাণ্ডের নাম জড়ায় মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে। আদিত্যর সঙ্গে প্রেম ভাঙার মাসখানেক পর আম্বানিদের অনুষ্ঠানেই নাকি এই মডেলের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর।
সেখান থেকেই ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে বন্ধুত্বের সূত্রপাত। তবে বিটাউনে কান পাতলে এযাবৎকাল অন্য কথাই শোনা যেত! সাম্প্রতিককালে ব্লাঙ্কার জন্মদিনে অনন্যার শুভেচ্ছাবার্তা যেন প্রেমগুঞ্জন আরও বেশি উসকে দিয়েছিল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ব্লাঙ্কার একটি ছবি পোস্ট করে অনন্যা লিখেছিলেন, ‘হ্যাপি বার্থ ডে ওয়াকি। তুমিই সেরা।’
আরও একটি পোস্টে অনন্যা একটি কেকের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মনে হয় এই কেকটা সেরা।’ সেসব আদুরে পোস্ট কিন্তু নজর এড়ায়নি নেটভুবনের। দুয়ে দুয়ে চার করে ধরেই একাংশ ধরেই নেন যে যুগল সম্পর্কে রয়েছেন। তবে অনন্যা কিংবা মার্কিন মডেল এইবিষয়ে কোনওদিনই কোনও মন্তব্য করেননি।

তবে এবার বলিউডে জব্বর খবর। শাহরুখ পুত্র আরিয়ান খানের বন্ধু লক্ষ্যর সঙ্গে নাকি রোম্যান্সে মজেছেন অনন্যা পাণ্ডে! সত্যিই কি তাই? রবিবাসরীয় রাতে করণ জোহরের এক পোস্টেই সেই জল্পনার সূত্রপাত।
তবে সোমবার সকালেই আসল খবর ফাঁস হল। আদতে 'চাঁদ মেরা দিল' নামে একটি নতুন সিনেমা তৈরি করছেন করণ জোহর। সেই ছবিতেই অনন্যা পাণ্ডের সঙ্গে জুটি বাঁধছেন লক্ষ্য। যিনি আরিয়ানের 'ব্যাডস অফ বলিউড'-এ নজর কেড়েছিলেন।
ছবির পোস্টারে অনন্যা পাণ্ডে এবং লক্ষ্যকে রাস্তার মাঝে এক অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাচ্ছে। করণ জোহর ক্যাপশনে লিখেছেন, "ভালোবাসার কোনো বাঁধাধরা রাস্তা ধরে হাঁটে না।" বেশ কয়েকটি প্রেমমাখা ফ্রেম ভাগ করে নিয়েছেন অভিনেত্রীও।
অনন্যাকে দেখা যাবে 'চাঁদনি' নামের চরিত্রে আর লক্ষ্যের চরিত্রের নাম 'আরভ'। এবার অনন্যা-লক্ষ্য জুটি বেঁধে 'চাঁদ মেরা দিল' ছবিতে কেমন চমক দেন? নজর থাকবে সেদিকে। লক্ষ্য 'কিল' ছবিতে নিজের জাত চিনিয়েছিলেন। 'চাঁদ মেরা দিল' ছবির মাধ্যমে তাঁর কেরিয়ারে নতুন পালক জুড়তে চলেছেন। অন্যদিকে, অনন্যা পাণ্ডেকে শেষবার কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা গিয়েছিল।
এমআই/টিএ