© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

শেয়ার করুন:
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৪ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি কৃষক। সোমবার (৬ এপ্রিল) সকালে রহমতপুর সীমান্তের গাটিয়ারভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কৃষক মিজানুর রহমান পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষক মিজানুর রহমান গাটিয়ারভিটা সীমান্ত এলাকার ৮২৬ নং পিলারের কাছে ভুট্টাখেতে ঘাস কাটতে যান। ভারতের সীমান্তবর্তী সরকারপাড়া ক্যাম্প থেকে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়লে গুলিবিদ্ধ হন তিনি। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষে প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে বিএসএফ ব্যাটালিয়ন কমানড্যান্ট শ্রী সুনীল কুমার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, নিয়মনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে গুলির ঘটনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসএস/টিএ

মন্তব্য করুন