© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমি মোটেই বিয়ে করছি না,’ পুরানো মন্তব্য ঘিরে ফের আলোচনায় বাদশা

শেয়ার করুন:
‘আমি মোটেই বিয়ে করছি না,’ পুরানো মন্তব্য ঘিরে ফের আলোচনায় বাদশা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
সালটা ২০২৩। হঠাৎই ছড়িয়ে পড়েছিল বাদশার প্রেম ও বিয়ের গল্প। গায়ক ঈশা রিকিকে বিয়ে করছেন এই গুঞ্জনে রেগে গিয়েছিলেন তিনি নিজেই। তখন তিনি জানিয়েছিলেন, “মিডিয়ার বন্ধুদের আমি খুবই সম্মান করি। কিন্তু দয়া করে এই ধরনের ভুল খবর ছড়াবেন না। আমি মোটেই বিয়ে করছি না। খবর কম পড়লে অন্য কোনও মশলাদার খবর খুঁজুন।”

দুই বছর পরেও সেই কথা মনে পড়ছে দর্শকদের। চলতি বছরের মার্চে নতুন করে বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাদশা ও ঈশা হাসিমুখে মালাবদল করছেন। যদিও গায়ক সামাজিক মাধ্যমে নিজে কোনও ছবি বা ভিডিও শেয়ার করেননি। খবর অনুযায়ী, সমস্ত নিয়ম মেনে বিয়ে সম্পন্ন হয়েছে।



বাদশা আগের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন সংসার করেননি; সেই পাত্রী ছিলেন বিদেশি নাগরিক। এবার তিনি পঞ্জাবি অভিনেত্রী ঈশার সঙ্গে ঘর বাঁধলেন। বয়সের ব্যবধান প্রায় আট বছর। ঈশা পেশাদার অভিনেত্রী এবং ৩২ বছর বয়সী। দর্শকের একাংশের দাবি, তিন বছর পর হলেও সবশেষে খবর সত্যি প্রমাণিত হলো।

এখন পর্যন্ত বাদশা নতুন বিবাহ বা ছবিকে ঘিরে কোনো মন্তব্য করেননি। তবে গায়কের পুরনো মন্তব্য এবং সদ্য প্রকাশিত ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন