জয়পুরের পরিবার থেকে ‘ধুরন্ধর’-এর সঙ্গীত পরিচালক শাশ্বত!
ছবি: সংগৃহীত
১২:৪৮ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
শাস্ত্রীয় সঙ্গীত ও আঞ্চলিক সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে নতুন সৃষ্টি উপস্থাপন করেন শাশ্বত সচদেব। ‘ধুরন্ধর ২’-তে সেই ধারারই পরিচয় মেলে।
জয়পুরের পরিবারে ১৯৮৭ সালে জন্ম নেওয়া শাশ্বত মাত্র তিন বছর বয়স থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন। ২১ বছর উস্তাদ রমজান খানের কাছে শিখেছেন, পাশাপাশি ১০ বছর পাশ্চাত্য সঙ্গীত ও পিয়ানো বাজানো শিখেছেন। লস অ্যাঞ্জেলেসে সাউন্ড ডিজাইনিং-এ স্নাতোকত্তর শেষ করে ২০১৭ সালে বলিউডে প্রথম কাজ ‘ফিল্লৌরি’-তে হাতেখড়ি।
তিনি জানান, আদিত্য ধর তাঁর উপর বিশ্বাস রেখেছিলেন, যদিও তখন শাশ্বতের নামে প্রকাশিত কোনও গান ছিল না। ‘ধুরন্ধর ২’-তে তিনি সতিন্দর সরতাজের পঞ্জাবি গান ‘যাইয়ে সজনা’ ও নুসরত ফতেহ আলি খানের কওয়ালি ‘জান সে গুজ়রতে হ্যায়’ নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন।

ছবির বাজেট ৩২৫ কোটি টাকার কাছাকাছি। শোনা যাচ্ছে, সঙ্গীত পরিচালনার জন্য শাশ্বতের পারিশ্রমিক ছিল প্রায় ২–৩ কোটি টাকা। ‘ধুরন্ধর’ ছাড়াও তিনি ‘বীরে দি ওয়েডিং’, ‘অ্যাটাক’, ‘তেজস’ ও ‘আর্টিকেল ৩৭০’-এর মতো ছবিতে কাজ করেছেন।
পিআর/টিকে