© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেগেটিভ, পজিটিভ সব ধরনের চরিত্রেই কাজ করতে চাই: সোহেল মণ্ডল

শেয়ার করুন:
নেগেটিভ, পজিটিভ সব ধরনের চরিত্রেই কাজ করতে চাই:  সোহেল মণ্ডল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
অভিনেতা সোহেল মণ্ডল ঈদের সময় মুক্তিপ্রাপ্ত ‘রাক্ষস’ ছবির সাড়া পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “চরিত্র বড় বা ছোট নয়, গুরুত্বপূর্ণ চরিত্রটি সত্যি করে ফুটিয়ে তোলা।” সামাজিক মাধ্যমে দর্শকদের প্রশংসা এবং চমকপ্রদ প্রতিক্রিয়া তাঁকে অনুপ্রাণিত করেছে।



সোহেল জানান, নতুন ভিলেন বা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে কিছুটা চিন্তিত ছিলেন, তবে গল্প এবং পরিচালক ভিশন শুনে এক্সপেরিমেন্ট করতে রাজি হন। শারীরিক গঠন ও লুকের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়েছেন।

আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘বনলতা সেন’, যা জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকে কেন্দ্র করে নির্মিত। এছাড়া তিনি আরও বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী। দর্শকদের জন্য তাঁর বার্তা, “তারা যেন আমাকে নতুন চরিত্রে আবিষ্কার করে, আর আমি সবসময় চেষ্টা করব ভালো কিছু উপহার দিতে।”

পিআর/টিকে

মন্তব্য করুন