© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশের তাশফী, গান ভাইরাল!

শেয়ার করুন:
নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশের তাশফী, গান ভাইরাল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
বলিউডের সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করলেন বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী তাশফী। জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা নোরা ফাতেহি এবং র‍্যাপার বাদশাহ এর সঙ্গে ‘সাজনা রে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে ইতিমধ্যেই আলোচনায় এসেছেন তিনি।

ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে গত ৩ এপ্রিল প্রকাশিত হওয়ার পরপরই গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। অল্প সময়েই এর ভিউ ৭৬ লাখ ছাড়িয়ে গেছে।



গানটির সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের তরুণ সংগীত পরিচালক সঞ্জয়। পুরো গানের কথা, বিশেষ করে র‍্যাপ অংশ লিখেছেন বাদশাহ নিজেই। আধুনিক সাউন্ড, জমকালো মিউজিক ভিডিও এবং জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে ‘সাজনা রে’ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

এই বড় প্রজেক্টে যুক্ত হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে তাশফী জানান, বিষয়টি তার জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।

ঢাকায় থাকার সময় হঠাৎ করেই সঞ্জয় তাকে স্টুডিওতে ডাকেন। গানটি রেকর্ড করার সময় তিনি জানতেনই না যে পরবর্তী সময় এতে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন।

গানটি প্রকাশের পর পুরো বিষয়টি জেনে যেমন অবাক হয়েছেন, তেমনি ভীষণ উচ্ছ্বসিতও হয়েছেন তিনি। 

তাশফীর কথায়, বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে, তাও আবার টি-সিরিজের ব্যানারে প্রথম কাজ, এটা তার জন্য স্বপ্নপূরণের মতো।

তিনি বলেন, আমি গিয়ে গানটি শুনি এবং রেকর্ড করি। কিন্তু তখনো বুঝিনি, এই গানে পরবর্তী সময়ে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন। শুধু এটুকুই বলেছিলেন, গানটা দারুণ কিছু হবে।

এই সাফল্যের পেছনে দীর্ঘদিনের পরিশ্রম ও অপেক্ষার কথা উল্লেখ করে তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন