© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাজপোশাকের কারণেই কী একের পর এক কাজ বাতিল হয়েছে উরফির?

শেয়ার করুন:
সাজপোশাকের কারণেই কী একের পর এক কাজ বাতিল হয়েছে  উরফির?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
অভিনয়জগতে ওঠানামা নতুন কিছু নয়, কিন্তু সেই কঠিন সময় নিয়ে প্রকাশ্যে কথা বলতে খুব কম তারকাকেই দেখা যায়। এবার নিজের পেশাগত জীবনের প্রতিকূল অভিজ্ঞতা সামনে আনলেন উরফি জাভেদ। তাঁর দাবি, সাহসী সাজপোশাক এবং আলাদা স্টাইলের কারণে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে।

উরফি জানান, টেলিভিশন শো থেকে বিজ্ঞাপন বিভিন্ন ক্ষেত্রেই তাঁকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র তাঁর তৈরি হওয়া জনমতের কারণে। অনেকেই তাঁর পর্দার বাইরের ব্যক্তিত্ব না জেনেই দূরত্ব বজায় রেখেছেন। তাঁর কথায়, মানুষ যে ভাবমূর্তি তৈরি করেছে, বাস্তবে তিনি তার থেকে সম্পূর্ণ আলাদা।



নিজের স্বতন্ত্র ফ্যাশনের কারণে সুযোগ কমে যাওয়ার বিষয়টি তিনি ধীরে ধীরে বুঝতে পারেন। তবে সেই সময় তাঁকে ভেঙে দেয়নি। বরং আরও দৃঢ় করেছে। কাজের অভাবের মধ্যেও নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে গেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমকেই নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যবহার করেছেন উরফি জাভেদ। সেখানেই নতুনভাবে দর্শকের নজর কাড়ার পথ তৈরি করেন। তাঁর বিশ্বাস, ভিন্ন পথে হাঁটার মূল্য থাকলেও শেষ পর্যন্ত সেটাই তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন