© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণবীরের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ আনুশকা

শেয়ার করুন:
রণবীরের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ আনুশকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২১ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। পঁচিশ সালের শেষভাগে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই সিক্যুয়েল। বিশ্বজুড়ে ১৬২২ কোটি টাকার চোখ ধাঁধানো ব্যবসা করে ইতোমধ্যে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে সিনেমাটি। আর সেই ঝড়ের রেশ এবার স্পর্শ করল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে।

সম্প্রতি স্বামী বিরাট কোহলির সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে ‘ধুরন্ধর টু’ উপভোগ করেছেন আনুশকা। সিনেমা দেখে বের হওয়ার দীর্ঘ সময় পরও যেন সেই ঘোর কাটছিল না এই তারকা দম্পতির।

এক সময়ের সহ-অভিনেতা রণবীর সিংয়ের নিখুঁত অভিনয়ে এতটাই আপ্লুত হয়েছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ বার্তায় নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন আনুশকা।



পরিচালক আদিত্য ধরের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘আদিত্য ধর, আপনি কী দুর্দান্ত একটি ছবি বানিয়েছেন! প্রায় চার ঘণ্টার এমন একটি সিনেমা তৈরির জন্য অসীম প্রত্যয় ও নিষ্ঠার প্রয়োজন হয়। ‘ধুরন্ধর’ এক কথায় রোমাঞ্চকর, যা শেষ পর্যন্ত দর্শকের মনোযোগ ধরে রাখে। এটি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।’

সিনেমার মূল আকর্ষণ ‘হামজা’ চরিত্রধারী রণবীর সিংকে নিয়ে আনুশকা বলেন, ‘যদিও ‘ধুরন্ধর’-এর সব অভিনেতাই নিজ নিজ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন, তবুও বলব রণবীর সিং এই ছবির মাধ্যমে তুমি নিজেকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেলে। তোমার অভিনয় অসাধারণকেও ছাড়িয়ে গেছে।’

উল্লেখ্য, ‘ব্যান্ড বাজা বরাত’ সিনেমার মাধ্যমে এই জুটির ক্যারিয়ার শুরু হয়েছিল। দীর্ঘ সময় পর পুরনো সহকর্মীর এমন অভাবনীয় সাফল্যে আনুশকার এই অকপট প্রশংসা নেটিজেনদের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

এসএন 

মন্তব্য করুন