খুলনায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৮০ শিশু
ছবি: সংগৃহীত
০৮:২৬ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
খুলনা বিভাগে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮০ শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পর্যন্ত বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৩৫৯ শিশু।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, মঙ্গলবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৩৫৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১০৯ শিশু।
এছাড়া খুলনায় ৬৬ শিশু, যশোরে ৭৩, বাগেরহাটে ১৯, চুয়াডাঙ্গায় ৮, ঝিনাইদহে ৫, মাগুরায় ৩৫, মেহেরপুরে ৮, নড়াইলে ২১ এবং সাতক্ষীরায় ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮০ শিশু। এরমধ্যে কুষ্টিয়ায় ২১, সাতক্ষীরায় ৫, খুলনায় ৫, যশোরে ১৬, বাগেরহাটে ১৪, ঝিনাইদহে ৪, মাগুরায় ৭ ও নড়াইলে ৪ শিশু নতুন করে ভর্তি হয়েছে।
এসএন