আজীবন সম্মাননা স্বামীর হাতে তুলে দিয়ে কি বললেন কনকচাঁপা?
ছবি: সংগৃহীত
০৯:৪৪ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
উৎসবের শহর বগুড়ায় শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত আয়োজন ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর ২০তম আসর। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের পর্দা উঠে সমবেত সংগীতের মধ্য দিয়ে।
দেশের প্রবীণ ও নবীন প্রজন্মের একঝাঁক শিল্পীর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘ধনধান্যে পুষ্পে ভরা’ এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’- যা দিয়ে শুরুতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ।
এরপর মঞ্চে উঠে জাঁকজমকপূর্ণ এই আয়োজন নিয়ে কথা বলেন ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এরপর আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার নাম ঘোষণা করেন অভিনেত্রী এবং নির্মাতা আফসানা মিমি।
আজীবন সম্মাননা প্রাপ্তির পর কনকচাঁপা বলেন,“আমার স্বামী সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান আমাকে আজকে এতদূর আসতে সবচেয়ে বেশি পাশে থেকেছেন। তাকে ছাড়া আমি একগ্লাস পানিও খেতে পারিনা। আমার এই আজীবন সম্মাননাটি সে ডিজার্ভ করে। আমি এই সম্মাননা তার হাতে তুলে দিলাম। এই সম্মান আসলে তারই প্রাপ্য।”
কেএন/এসএন