© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সকলেই কাজ করতে ভয় পাচ্ছেন, আমরা উত্তর চাই: প্রসেনজিৎ

শেয়ার করুন:
সকলেই কাজ করতে ভয় পাচ্ছেন, আমরা উত্তর চাই: প্রসেনজিৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ এএম | ০৮ এপ্রিল, ২০২৬

রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে৷ সেইসঙ্গে টলিউডে সুরক্ষার দাবিও জোরদার৷ এই সুরক্ষা নিশ্চিত করতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়৷  ৭ এপ্রিল টেকনিশয়ান স্টুডিওতে শিল্পী কলাকুশলীরা জমায়েত করেন৷ সন্ধেবেলা সাংবাদিকদের মুখোমুখি হন প্রসেনজিৎ চ্যাটার্জি।


তিনি বলেন, আমাদের একটা নিয়ম কানুন ঠিক করতে হবে৷ সুরক্ষার বিষয়টা দেখতে হবে৷ প্রযোজকরা এসেছেন। ইতিবাচক আলোচনা হয়েছে৷ কিছু ইনসিওরেন্স ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে৷ 



প্রযোজনা সংস্থা যাঁদের নাম জড়িয়েছে রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুতে তাঁদের সঙ্গে অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরা কেউ কাজ করতে রাজি নয় বলেই জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।  আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এই মতামতকে সঙ্গে সঙ্গে সমর্থন জানান শান্তিলাল মুখার্জি।  

শান্তিলাল মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি জানান, সকলেই কাজ করতে ভয় পাচ্ছেন৷ সেই সঙ্গে প্রসেনজিৎ সাফ জানান, "সকলেই আমরা উত্তর চাইছি৷ রাহুল কীভাবে মারা গেলেন এই উত্তর কেবল আমরা অভিনেতা অভিনেত্রীতা চাইছি তা নয়, বাংলার মানুষ, দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ জানতে চাইছেন। তাঁর ১১ বছরের বাচ্চা এবং বাচ্চার মা এই উত্তরের অপেকক্ষায় রয়েছে৷ " 

যতদিন না ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার তরফে কোনও আশানুরূপ জবাব পাওয়া যাচ্ছে, কিংবা কোর্টের তরফ থেকে কোনও নির্দেশ আসছে,  ততদিন পর্যন্ত এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা হবে না বলেই জানিয়েছে আর্টিস্ট ফোরাম৷ 

সমাজমাধ্যমে দেব ৭২ ঘণ্টা নিয়ে একটা পোস্ট করেছেন৷ সেই প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, রাহুল আমাদের সকলকে একত্র করেছেন৷ ফোরামের সঙ্গে আমি যুক্ত, আমি পদে না থাকলেও একইভাবে দায়িত্ব নিতাম। আমার এতদিনের কেরিয়ারে আমি শুনিনি৷ আমার বাবাদের সময়েও এরকম হয়নি৷ এই সিদ্ধান্তে আসতে আমাদেরও খারাপ লেগেছে কারণ যে মানুষগুলো সম্পর্কে বলছি তাঁরা আমাদের শত্রু নয়৷ কিন্তু কেন? এই কেনর উত্তরটা চাই৷ আমরা সকলেই এখন আবেগপ্রবণ।  সেখান থেকে বেরিয়ে এসে একটা সুস্থতা কাম্য৷ এতগুলো মানুষ এখানে এসেছেন৷ আমাদের একমাত্র শক্তি আমাদের ঐক্য৷ রাহুল আমাদের ইউনিটিটা আরেকবার তৈরি করে দিয়েছে৷ এটা কাম্য ছিল না। এই ঐক্য রাহুলকে উৎসর্গ করা হল।"

আরআই/টিকে

মন্তব্য করুন