আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত
০৫:১৫ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে-নাটোরের কয়েকটি এলাকায় আজ (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন স্টেশন ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দপ্তরের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য বুধবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরআই/টিকে