© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজপালের পাশে ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন সালমান

শেয়ার করুন:
রাজপালের পাশে ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন সালমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
এখনও ঋণখেলাপি মামলা মেটেনি। যদিও ফেব্রুয়ারিতে রাজপাল যাদব ঋণখেলাপি মামলায় জামিন পেয়েছেন। সম্প্রতি, এক পুরস্কারমঞ্চে সঞ্চালক নতুন করে সেই প্রসঙ্গ টেনে আনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপাল স্বয়ং। খবর, এর পরেই রাজপালের ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন সালমান খান।

পুরস্কারমঞ্চে অভিনেতাদের ‘অতীত’ বা ‘দুর্বলতা’ নিয়ে রসিকতা নতুন নয়। সঞ্চালকও ওই দিন রাজপাল প্রসঙ্গে সেই পথেই হেঁটেছিলেন। তিনি সরাসরি রাজপালকে সম্বোধন করে বলেন, “রাজপাল ভাই, ডলার যতই ওঠানামা করুক, যত টাকা ধার নিয়েছেন পুরোটাই শোধ করতে হবে।” ক্যামেরার ফোকাস তখন ৫৫ বছর বয়সি অভিনেতার উপরে।

তাতে স্পষ্ট ধরা পড়েছে, অস্বস্তি এড়াতে অভিনেতা হেসে ফেলেন। পরে মঞ্চে উঠে নিজেই সেই প্রসঙ্গ তোলেন। রাজপাল বলেন, “আপনারা একবার আমার সমস্যাটা শুনুন। আমি শুধু সমস্যার ব্যাখ্যা দিতে চাই।”

রাজপালের এই বক্তব্য ভিডিও আকারে ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারেন, তিনি পুরস্কারমঞ্চে উপহাসের পাত্র হয়েছেন।



এর পরেই সমাজমাধ্যমে রাজপালের হয়ে মুখ খোলেন সালমান। তিনি লেখেন, “রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। বারবার কেন আপনাকে আমরা কাজে ডাকি জানেন?

কারণ, আপনার পরিশ্রম এবং ভাল কাজের প্রতি নিষ্ঠা।” তার পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রসিকতায় মেতে ওঠেন ‘ভাইজান’। লেখেন “ডলারের দাম বাড়ুক-কমুক। আপনি প্রচুর কাজ পাবেন। কারণ, আপনি তো ভারতেই কাজ করবেন!” সেই সঙ্গে পরামর্শ দেন, রাজপাল যেন অন্যের কথায় কান দিয়ে নিজের কাজের প্রতি নিষ্ঠা না হারান।

প্রসঙ্গত, এর আগেও লক্ষাধিক টাকার ঋণখেলাপি মামলায় জড়িয়েছিলেন রাজপাল। সেই সময়েও তাঁকে সংশোধনাগারে যেতে হয়েছিল। তখনও রাজপালকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন সালমান।

এসএ/এসএন

মন্তব্য করুন