বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত
১১:১২ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
বিশ্বের ১২০টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে থাইল্যান্ডের চিয়াং মাই। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। বুধবার সকাল ১০টা ৩৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা চিয়াং মাইয়ের বায়ুর মান ১৮০, যা ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ১৬২ স্কোরে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে উঠে এসেছে নেপালের কাঠমাণ্ডু ও ভিয়েতনামের হ্যানয় শহর।
১৫৭ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তিনটি শহরের বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৫৭ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
কেএন/এসএন