© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নববর্ষ উদযাপনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন নির্দেশনা

শেয়ার করুন:
নববর্ষ উদযাপনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
নববর্ষ উদযাপন উপলক্ষে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে। তবে রচনা প্রতিযোগিতার বিষয় নির্দিষ্ট করে দেয়া হয়নি।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিটি প্রাথমিকের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষা অফিসাররা তার অধীনস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ আয়োজন সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

টিজে/এসএন

মন্তব্য করুন