© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে শোকজ

শেয়ার করুন:
বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৮ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে শোকজের চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য ও উসকানিমূলক বক্তব্য প্রদান করে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন।

এর মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জারি করা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।

এ ছাড়া, আপনি এমন কার্যকলাপের মাধ্যমে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ২ (চ) (২)-এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের সামিল।

এমতাবস্থায়, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচারকদের লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

এসএন 

মন্তব্য করুন