দেশে হামের ভ্যাকসিন মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:১১ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
দেশে হামের ভ্যাকসিন মজুত স্থিতিশীল রয়েছে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (০৮ এপ্রিল) সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় তিনি আরও জানান, ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত।
হামে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
কেএন/এসএন