© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন

শেয়ার করুন:
শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
আট মাসে অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ সাব-রেজিস্ট্রার বদলি করে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন।

বুধবার (৮ এপ্রিল) দুর্নীত দমন কমিশনে (দুদক) এ আবেদন করা হয়। বিষয়টি ব্যারিস্টার সরোয়ার হোসেন নিজেই নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয় যে অন্তর্বর্তী সরকারের আমলের আট মাস আইন মন্ত্রণালয়ে শুধু সাব-রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শতকোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি এমন অভিযোগও তুলেন আবেদনকারী আইনজীবী।

এছাড়াও পত্রিকায় প্রকাশিত হয়, বদলির নীতিমালা অনুযায়ী সাব-রেজিস্ট্রার পদে বদল পদায়নে নীতিমালার 'তোয়াক্কা করা হয়নি।

টিজে/এসএন 

মন্তব্য করুন