© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ কাল

শেয়ার করুন:
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ কাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনি বিভিন্ন সরঞ্চামাদি বিতরণ শুরু হয়েছে।

শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

আগামীকাল ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার আগেই সব ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। সব ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এ আসনের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি।

কেএন/এসএন

মন্তব্য করুন