© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার বার বিয়ে, সাত বার প্রেম, আবারও ভালোবাসার খোঁজে জেনিফার

শেয়ার করুন:
চার বার বিয়ে, সাত বার প্রেম, আবারও ভালোবাসার খোঁজে জেনিফার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২২ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
বারবার প্রেমে পড়ে, চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, সাতবার ভালোবাসার সম্পর্কের মধ্য দিয়ে গিয়েও জেনিফার লোপেজ আজও খুঁজছেন প্রকৃত ভালোবাসা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী-গায়িকা স্পষ্ট করেছেন, জীবনে আসল প্রেম এখনও পাননি।

জেনিফার বলেন, “আমি ভালোবাসার অযোগ্য নই। যারা আমার জীবনে এসেছেন, তাঁরা আমাকে সঠিকভাবে ভালোবাসতে পারেননি। কেবল আংটি, বাড়ি এই সবের মধ্যে মন গিয়েছে। জাগতিক জিনিসের প্রতি তাঁদের মনোযোগ ছিল বেশি।”



অভিনেত্রী আরও জানান, তাঁর অতীত সম্পর্কগুলো ব্যর্থ হওয়ার পেছনে কারণ তিনি নিজেকে পর্যাপ্তভাবে ভালোবাসতেন না। এই উপলব্ধি তাকে শিখিয়েছে, প্রকৃত ভালোবাসার জন্য প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। মার্ক অ্যান্টনি এবং বেন অ্যাফ্লেকের মতো উচ্চপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার পরও তিনি বিয়ে করতে পারেননি কারণ মন থেকে সাড়া পাননি।

জেনিফার ভবিষ্যতে নিজের মনের যত্ন নেবেন এবং প্রেম জীবনকে নিয়ে আগের মতো খোলামেলা কথা বলবেন না বলেও জানান। ব্যক্তিগত জীবনের এই অভিজ্ঞতাগুলো তাকে আত্মসম্মান এবং নিজের প্রতি যত্নশীল হতে শিখিয়েছে।

পিআর/এসএন


মন্তব্য করুন