বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:২৪ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি। এই দেশের কৃতি ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার (৮ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া উপদেষ্টা সারাদেশের জেলা ক্রীড়া সংস্থা ও নিবন্ধিত ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে বিসিবির কমিটি করে। কমিটি গঠন নিয়ে হাইকোর্টে রিট করা হলেও সেটি পেন্ডিং রাখা হয়। তারইপ্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার একটি তদন্ত কমিটি করে দেয়, কী কী অনিয়ম হয়েছে তা খুঁজে বের করতে। সেই কমিটি প্রতিবেদন দেওয়ার পর বোর্ড ভেঙে দেয়া হয়েছে, তারা জানিয়েছে অনিয়ম হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি।
এর আগে হাসনাত আবদুল্লাহ বলেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।
এবি/টিএ
এবি/টিএ